বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক সভা আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে প্রথমবারের মতো জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ‘ফাযেলান সম্মেলন’।

সোমবার (২৩ নভেম্বর) জামিয়ার শিক্ষক মাওলানা আকরাম সাদী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর জামিয়ার ৮৭তম বার্ষিক সভার কার্যক্রম শুরু হবে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। দুই দিনের এ আয়োজনে দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবিদ ও স্কলাররা বক্তব্য পেশ করবেন।

এদিকে এবারই প্রথম জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘ফাযেলান সম্মেলন’ নামে কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। জামিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ফাযেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশন’-এর ব্যবস্থাপনায় আগামী বুধবার (২৫ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফাযেলান সম্মেলন বাস্তবায়ন পরিষদের সদস্য মাওলানা মোজাম্মেল হক চৌধুরী জানান, বুধবার বাদ আছর জামিয়ার সম্মেলন কক্ষে অনুষ্ঠান শুরু হবে। এতে খোশগল্প, স্মৃতিচারণা, আলোচনা সভা, আপ্যায়ন ও কার্ড বিতরণসহ বিভিন্ন পর্ব থাকবে।

জামিয়ার ৮৭তম বার্ষিক সভা ও প্রথম ফাযেলান সম্মেলন সফল করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদী। পাশাপাশি উভয় আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ