সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাজধানীর মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদরাসার মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদরাসা মানিকনগর সরদার বাড়ি মাদরাসার মুগদা, ঢাকা এর ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামীকাল ২০ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পুকুরপাড় সংলগ্ন রজনীগন্ধা স্কুল মাঠে এ অনুষ্ঠান সকাল ১১টায় শুরু হবে। চলবে আসর পর্যন্ত।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে থাকছেন জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (মুহতামিম, মারকাজুত তারবিয়া, আলমনগর, সাভার, ঢাকা)।

সভাপতিত্ব করবেন আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন (সভাপতি, অত্র মাদরাসা ও ব্যবস্থাপনা পরিচালক, আল বাশার ইন্টারন্যাশনাল লিঃ)।

এছাড়া, মাহফিলে সময়ের প্রতিনিধিত্বশীল তরুণ অনেক আলেমের দাওয়াত রয়েছে।

মাদরাসাটির মুহতামিম ও রাজধানীর পীর ইয়ামেনী মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী মাহফিলে সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ