শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বেফাকের পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ, দেখা যাচ্ছে ওয়েবসাইটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের পরীক্ষায় অংশ নিয়ে যারা আশানুরূপ ফলাফল পাননি তাদের অনেকেই পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। এসব আবেদন যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশ করেছে বেফাক কর্তৃপক্ষ। ফলাফল বেফাকের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

বিশেষ বিজ্ঞপ্তি

বুধবার (২৮ মে) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর ফলাফল চূড়ান্ত হয়েছে। ফলাফল ২৮ মে ২০২৫ ঈসাব্দ রোজ বুধবার হতে ইন্টারনেটে (www.wifaqresult.com এই ওয়েবসাইটে) দেখা যাবে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৭ মার্চ।

শাওয়াল মাসজুড়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ ছিল। যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পাননি, তারা নির্ধারিত সময়ে আবেদন করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ