শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

হল না ছাড়ার সিদ্ধান্ত ঢামেক শিক্ষার্থীদের, আন্দোলন চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষের ঘোষণার পরেও হল ত্যাগ বা আন্দোলন স্থগিত করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি শিক্ষার্থীরা। তারা জানিয়ে দিয়েছেন, কলেজ প্রশাসনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং তারা হল ছাড়বে না।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় ঢামেক কর্তৃপক্ষ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ঢামেক শিক্ষার্থী তৌহিদুল আবেদীন তানভীর বলেন, "মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নির্দেশে আমরা হল ত্যাগ করছি না। প্রশাসন আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই একতরফা একাডেমিক কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া অযৌক্তিক সিদ্ধান্ত। আমাদের দাবিগুলো সঠিক, এগুলো কোনো অন্যায় নয়।"

তিনি আরও বলেন, "যেখানে ভবনগুলো পুরনো এবং ঝুঁকিপূর্ণ, সেখানে প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা না করে শুধুমাত্র আন্দোলন দমনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্ত মেনে নেব না।"

শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে হলে অবস্থান করবেন এবং তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে, সকালে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি এবং মিছিল শুরু করেন। এরপর কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয় যে, আগামী ২২ জুন দুপুর ১২টার মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে হল ত্যাগ করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ