শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ঢাকা নার্সিং কলেজে পর্দানশীনদের পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিজাব ও নিকাব পরিহিত ছাত্রীদের ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা নার্সিং কলেজ। 

সোমবার (২৩ জুন) কলেজের অধ্যক্ষ রেহানা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা নার্সিং কলেজের অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারণে হিজাব ও নিকাব পরিধান করে ক্লাস ও পেশাগত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে। 

এতে আরও বলা হয়, এমতাবস্থায় তাদের চেহারা শনাক্তের প্রয়োজনীয়তা দেখা দিলে, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নারী শিক্ষক দ্বারা আলাদা কক্ষে চেহারা শনাক্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ