মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘আগামী প্রজন্মকে সুন্দর শিক্ষা দিতে হলে শিক্ষকদের আন্তরিক হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) পল্লবী থানার সভাপতি মুফতী আতাউল্লাহ বলেছেন, আগামী প্রজন্মকে সুন্দর শিক্ষা দিয়ে আলোকিত সমাজ গড়তে হলে শিক্ষক সমাজকে আরও আন্তরিক ও সতর্ক হতে হবে।

শুক্রবার (২৭ জুন) বাদ মাগরিব রাজধানীর মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদরাসায় বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন পল্লবী থানার উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ ও ইসলাহী মজলিসে তিনি এসব কথা বলেন।

মুফতী আতাউল্লাহ বলেন, “আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের কাজ এগিয়ে নিতে হবে। শিক্ষকদের সচেতন থাকতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারে। আর এজন্য চাই কঠোর পরিশ্রম ও নিষ্ঠা। প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন।”

তিনি আরও বলেন, রাসূল (সা.) বলেছেন, প্রত্যেকেই অভিভাবক। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের অভিভাবক। অভিভাবকরা যদি দায়িত্বশীল হন, তাহলে ছাত্র-ছাত্রীরাও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশকে বিশ্বের দরবারে সম্মানের জায়গায় তুলে ধরতে পারবে, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতী আবু ইউসুফ মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান।

সভাপতিত্ব করেন বিএমএ পল্লবী থানার সভাপতি মুফতী আতাউল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি নূরুল করিম ইউনুসী।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন থানার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ