মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্য অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রাজধানীর মিরপুরের রাশাদ একাডেমি। প্রতিষ্ঠানটি থেকে মানবিক বিভাগে ১৬ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে মাত্র একজন এ মাইনাস এবং অপর ১৫ জনের সবাই এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবার এই পরীক্ষায় মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

কওমি মাদরাসার সাথে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় প্রয়াসের নমুনা  প্রতিষ্ঠান রাশাদ একাডেমির শিক্ষার্থীরা বেফাকুল মাদারিস বা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সব স্তরের এবং আল হাইয়াতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষায় যেমন অবতীর্ণ হয়, তেমনি এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষাগ্রহণের সুযোগ পায়। 

২০০৭ থেকে চালু হওয়া প্রতিষ্ঠানটি উভয় ধারার শিক্ষা সমন্বয়ের প্রয়াসে সাফল্যের নজির অক্ষুণ্ন রেখেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ