মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্থগিত আলিম পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় বিমান বিধ্বস্ত, ফেনীতে বন্যা পরিস্থিতি এবং গোপালগঞ্জে সংঘর্ষের পর কারফিউ জারির কারণে মাদরাসা বোর্ডের অধীনে চলমান আলিমের চারদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেসব পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

পরিবর্তিত সূচি অনুযায়ী- আলিমের গত ১০ জুলাইয়ে সারাদেশে স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আর ১৫ জুলাই শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া আরবি দ্বিতীয়পত্র পরীক্ষাটি ১৩ আগস্ট বুধবার নেওয়া হবে।

অন্যদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ আগস্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট (রোববার) এবং ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথমপত্র (তত্ত্বীয়) ও তাজবীদ প্রথমপত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)।

এছাড়া পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- আলিমের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট। এ পরীক্ষা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ