চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর। বয়স মাত্র আট বছর। সে ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কুরআনে কারীম মুখস্থ করে হাফেজ হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে। তার বয়স আট বছর। তার বাবা একজন পান বিক্রেতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, তানভীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।
বিশেষ অতিথি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি বলেন, তানভীর আমাদের শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কোরআনের আলোয় নিজেকে গড়ছে, তখন তা সমাজের জন্যও আশার আলো হয়ে ওঠে।
আরও বক্তব্য দেà