শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আলিম প্রথম বর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির প্রথম বর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

রোববার (২৭ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশ করা হয়।

প্রকাশিত নোটিশে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির প্রথম বর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। আলিম শ্রেণিতে ৩০ জুলাই অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ কার্যক্রম চলবে ১১ আগস্ট পর্যন্ত। এছাড়াও মূল ভর্তি কার্যক্রম হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

আরও বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘আলিম ১ম বর্ষে ভর্তির নীতিমালা-২০২৫; অনুসরণ করতে হবে মর্মে বাংলাদেশ আন্তঃ শিক্ষা

বোর্ড সমন্বয় কমিটি সূত্র (২)-এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ