শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দারুননাজাত একাডেমিতে ফার্স্ট ইংলিশ কার্নিভাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দারুননাজাত একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট ইংলিশ কার্নিভাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দারুননাজাত একাডেমির ব্রাঞ্চ ইনচার্জ মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শনিবার (৯ আগস্ট) সকালে একাডেমি অডিটোরিয়ামে এই ইংলিশ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী ফার্স্ট ইংলিশ কার্নিভালে শেকসপিয়ার ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ প্রতিযোগিতা, সাইমন সেইজ গেইম, অনুবাদ, ইংরেজি কবিতা আবৃত্তি, স্পিড রিডিং প্রতিযোগিতা, টাং টুইস্টার, সবচেয়ে বড় শব্দের চ্যালেঞ্জ, ইংরেজি বক্তব্য এবং ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরস্কৃত হয়েছে ৫৩ জন। 

অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ইংলিশ কার্নিভালের মতো যুগোপযোগী আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষার প্রসার ঘটাবে। ইংরেজি ভীতি দূর করে ইংরেজি ভাষা চর্চায় উদ্বুদ্ধ করবে। এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। শিক্ষার্থীরা ইংলিশ কার্নিভালের প্রতি তাদের এই আগ্রহ ধরে রাখতে পারলে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠবে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা সময় মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বল মনে করা হতো। এখন এই অপবাদ দূর হয়েছে। উচ্চশিক্ষায় ও কর্মজীবনে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এভিপি মো. সগির আহমদ, এফএভিপি আবদুল হালিম, দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম ও ইংলিশ কার্নিভালের কো অর্ডিনেটর এম এম আসিফুল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ