শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মাদরাসা শিক্ষকদের জুলাই মাসের এমপিও চেক ব্যাংকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চারটি চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আজ থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ড. কে এম শফিকুল ইসলাম উপ-পরিচালক (অর্থ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীগণের জুলাই/২০২৫ মাসের (বেতন-ভাতাদি'র সরকারি অংশের) ৪টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১২/08/2015 খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং- ৫৭.২৫.০০০০.011.06.001.24-১৭ তারিখ: ১২/০৮/২০২৫ খ্রি.। শিক্ষক-কর্মচারীগণ আগামী ১২/০৮/২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জুলাই/২০২৫ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ