সন্তানদের কেবল বই-পুস্তকের জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়; তাদের নৈতিকভাবে দৃঢ়, চরিত্রবান ও সমাজ-দেশের জন্য কল্যাণকামী নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। এজন্য অভিভাবক ও মাদরাসা উভয়ের সম্মিলিত দায়িত্ব পালন অপরিহার্য বলে মন্তব্য করেছেন আরজাবাদ মাদরাসার মুহতামিম ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসা মিলনায়তনে আয়োজিত ১৪৪৬-৪৭ হিজরি (২০২৫-২৬ খ্রিস্টাব্দ) শিক্ষাবর্ষের ছাত্র-অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, অভিভাবক সম্মেলনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী, অভিভাবক ও মাদরাসার মধ্যে সুদৃঢ় সà