শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অনুমোদিত মাদরাসাগুলোর অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। ছয়টি বিষয়ের ওপর ১০০ নম্বর করে ৬০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দাখিল স্তরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ ডিসেম্বর। ছয়টি বিষয়ে এ পরীক্ষা হবে। বিষয়গুলো হলো- কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে প্রতিটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন পরে জানানো হবে।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, মাদরাসা শিক্ষা অধিদফতর, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের অনুলিপিও পাঠানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ