মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডাকসু: আনুষ্ঠানিকভাবে শুরু হলো নতুন কমিটির কার্যক্রম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের দপ্তরসংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর নতুন কমিটির কার্যক্রম ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা।

গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোট গ্রহণ হয়। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদে বিজয়ী হহয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সভা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুতই তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এবারের নির্বাচনের পর ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ