রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাৎপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অ্যাডভোকেট ফজলুর রহমান বিশ্ববিদ্যালয়টিকে হাটহাজারী মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে কটূক্তি করেছেন। এতে স্পষ্ট হয়েছে শিক্ষার্থীদের প্রতি তার বিদ্বেষপূর্ণ ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গি।”
ডাকসু নেতারা উল্লেখ করেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে