মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষ হচ্ছে বলে জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। তবে বিলম্ব ফিসহ আরও সপ্তাহখানেক সেই সুযোগ পাওয়া যাবে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) কওমি মাদরাসার বোর্ডগুলোর সর্বোচ্চ এই অথরিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 

হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি/২০২৬ সনের দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় আগামীকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১: ৫৯ মিনিটে শেষ হচ্ছে। 

বিলম্ব ফিসহ নিবন্ধনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ, রবিবার, রাত ১১:৫৯ মিনিট।

এরপর নিবন্ধনের কোনো আবেদন বা দরখাস্ত গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, আগামী শাবান মাসে দাওরায়ে হাদিস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে শাবান মাস ফেব্রুয়ারিতে পড়া এবং সেই মাসে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় চলতে থাকায় দাওরায়ে হাদিস পরীক্ষা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ