মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

পূজার ছুটি চান না আলিয়া মাদরাসার শিক্ষক-ছাত্র ও অভিভাবকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আলিয়া মাদরাসাগুলোতে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গা পূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সব ছুটি বাতিল করে মাদরাসা খোলা রাখার দাবি জানিয়েছেন মাদরাসার শিক্ষক-ছাত্র এবং অভিভাবকরা। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

বক্তারা বলেন, আমরা অন্য ধর্মীয় অনুষ্ঠানের প্রতি কোনো অসম্মান না করে বলতে চাই— তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এবং ছুটি ভোগ করবে এটাই স্বাভাবিক। এটা তাদের মৌলিক অধিকার। কিন্তু মাদরাসা শিক্ষাব্যবস্থায় যেহেতু কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, সেক্ষেত্রে এই সংক্রান্ত ছুটি মাদরাসার জন্য অযৌক্তিক। যদি কোনো আলিয়াা মাদরাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকে তবে তিনি তার ধর্মীয় ছুটি ভোগ করতেই পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আলিয়াা মাদরাসার সব শিক্ষার্থীর ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শরিয়াহবিরোধী।

বক্তারা বলেন, বাংলাদেশের এমন অনেক স্বনামধন্য আলিয়া মাদরাসা রয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে একজন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীও নেই। যেমন– তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, আল-ফারুক ক্যাডেট মাদ্রাসা। এ অবস্থায় আলিয়াা মাদ্রাসায় অন্য ধর্মাবলম্বীদের ছুটি বাতিলের দাবি জানাচ্ছি। বিশেষ করে আসন্ন দুর্গাপূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সব ছুটি বাতিল করে মাদ্রাসা খোলা রাখার জন্য দাবি জানাচ্ছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ