মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ সময়ের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী

শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাথমিক শিক্ষা সেই মেরুদণ্ডের মূল ভিত্তি। একটি জাতি তার ভবিষ্যৎ প্রজন্মকে কী ধরনের নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলবে, তার ওপরই নির্ভর করে তার উন্নয়ন ও অগ্রগতি।

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এখানে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় শিক্ষা সবসময় উপেক্ষিত ও অবহেলিতই থেকে গেছে। যে কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম বিষয়ে পাঠ্যপুস্তক থাকলেও তা পড়ানোর জন্য কোনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। ফলে কোথাও কোথাও ইসলাম ধর্মের শিক্ষা দেন অন্য ধর্মাবলম্বী শিক্ষক। ইসলাম শিক্ষার কী শোচনীয় অবস্থা! বিগত সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে গান-বাজনা ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছিলেন। দেশের শিশু-কিশোরদের কচিপ্রাণে ইসলামের শিক্ষা না দিয়ে একটি ধর্মহীন জাতি গড়ার দিকে ধাবিত হচ্ছিল বিগত সরকার। চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে এখনো ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি উপেক্ষিতই থাকছে যা শুধু দুঃখজনকই নয়, উদ্বেগেরও।