শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

'বৈচিত্র্যময় শিক্ষা দিচ্ছে ইকরা কারিকুলাম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেনারেল ও ইসলাম শিক্ষার পরিকল্পিত সমন্বিত প্রয়াস নিয়ে বৈচিত্র্যময় শিক্ষা দান করছে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ।  কোরআন, আরবি, ইসলামিয়াত, বাংলা, ইংরেজি, গণিতসহ  সাধারণ জ্ঞানের অনন্য এক শিক্ষাসেবা দিচ্ছে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ সোমবার সকালে হবিগঞ্জের শায়েস্তানগর ইকরা বাংলাদেশ স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৫ এর প্রোগ্রেস রিপোর্ট বিতরণকালে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির।

তিনি বলেন কোরআন হাদিসের জ্ঞানই মৌলিক জ্ঞান।  কোরানিক জ্ঞানের সঙ্গে যদি আধুনিক বা জেনারেল শিক্ষার সমন্বয় ঘটে তাহলেই যুগোপযোগী মানুষ তৈরি করা সম্ভব। ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ সে কাজটিই করে যাচ্ছে।  নার্সারি থেকে ৭ বছর পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়লে এখানে হিফজ সম্পন্ন করারও সুযোগ আছে। এমন শিক্ষা দান পদ্ধতি বাংলাদেশে বিরল।  দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৫ এর

প্রোগ্রেস রিপোর্ট বিতরণসভায় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুল ইসলাম, হাফিজ মাওলানা শামিল আহমেদ ওসমান, জনাব হুমায়ুন কবির, হাফিজ ইশমাম হাসান প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ