মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিক্ষক নিয়োগে জটিলতা রোধে মাদ্রাসা অধিদপ্তরের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা রোধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ ও যোগদান কার্যক্রমে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি না থাকার কারণে নানা জটিলতা তৈরি হওয়ায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অনিয়ম বা বিলম্বের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, অনেক মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি না থাকায় শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বা এডহক কমিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। আর কোনো এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অধিদপ্তর আরও জানায়, নিয়োগ ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনা পালন না করলে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (সর্বশেষ সংশোধিত ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত)’ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

এ নির্দেশনা সব এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধান এবং ভারপ্রাপ্ত প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ