শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

সিলেটে সম্মিলিত কওমি ফোরামের কওমি কনফারেন্স


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটে সম্মিলিত কওমি ফোরামের কওমি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে  এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

সম্মিলিত কওমি ফোরামের সভাপতি মাওলানা আহমদ কবির খলিলের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ানের পরিচালনায় কওমি কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য দেন শায়খুল হাদীস হাবিবে রব্বানী। তিনি কওমি শিক্ষার গুরুত্ব ও মুসলিম উম্মাহর আত্মপরিচয় রক্ষায় এর ভূমিকা তুলে ধরেন। 

আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন দেশের প্রখ্যাত আলেম, মাওলানা হেমায়েত উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা ও আত্মগঠনই প্রকৃত নেতৃত্বের আসল ভিত্তি। আত্মশুদ্ধির মাধ্যমেই কওমি তরুণরা ভবিষ্যতে নেতৃত্বের যোগ্যতা অর্জন করবে।

মাওলানা সালমান আহমদ তার বক্তব্যে বলেন, ইসলামি মনোবিজ্ঞান শুধু তাত্ত্বিক বিষয় নয়, এটি সমাজ গঠনের অপরিহার্য একটি দিক, যা নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করবে।

মাওলানা আতাউল হক জালালাবাদী তার বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, এই সম্পর্কই কওমি শিক্ষার প্রাণশক্তি, যা ঐতিহ্য রক্ষায় মূল ভূমিকা রাখে।

শিক্ষা সংস্কারের প্রসঙ্গে মুফতি রিদওয়ান হাসান বলেন, সংস্কার সময়ের দাবি, তবে কোথায় এবং কতটুকু সংস্কার প্রয়োজন তা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। মূল ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই সংস্কার কার্যকর হতে পারে।

আবেগঘন বক্তব্যে মাওলানা রুহুল আমীন সাদী বলেন, কওমের জন্য কওমিয়ানদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। এই চেতনা নতুন প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করবে।

এছাড়াও কনফারেন্সে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আব্দুল বছির, মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী, মাওলানা জয়নাল আবেদিন, শায়খুল হাদিস নজরুল ইসলাম কাসেমি, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, শায়খুল হাদিস এহতেশাম ক্বাসেমি, মাওলানা নুমানুল হক চৌধুরী, মাওলানা সা'দ আমিন হামিদী, মাওলানা ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আব্দুল জলিল ফরিদী, মাওলানা আহমদ ছগীর, মুফতি জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ। 

প্রাণবন্ত আলোচনা ও শ্রোতাদের মনোযোগী উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। দেশের বিভিন্ন  উলামা-মাশায়েখদের উপস্থিতি আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। সর্বশেষে দোয়ার মাধ্যমে কনফারেন্স সমাপ্ত করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ