শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

দিলুরোড মাদরাসার আবনা ও ফুযালা সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রমনা থানাধীন ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড-এর উদ্যোগে আজ শনিবার (৪ অক্টোবর ২০২৫) দিনব্যাপী “আবনা ও ফুযালা সম্মেলন” অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বাদ জোহর পর্যন্ত দুই অধিবেশনে এ সম্মেলনের কার্যক্রম চলবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদরাসার শুরুর সময় থেকে এ পর্যন্ত দাওরা, ইফতা, আদবসহ যেকোনো জামাতে অধ্যয়নকারী প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সারা দেশ থেকে আগত আবনা ও ফুযালায়ে কেরামের অভিব্যক্তি শোনা হবে। পাশাপাশি সম্মেলনের লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মুফতি সালাহ উদ্দীন দাঃবাঃ। বিশেষ নসিহত ও আলোচনা করবেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা যিকরুল্লাহ খান হাফিযাহুল্লাহ, ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম হাফিযাহুল্লাহ, শায়খুল হাদিস আল্লামা মুফতি মামুনুল হক হাফিযাহুল্লাহ ও শায়খুল হাদিস মুফতি হাসান জামিল হাফিযাহুল্লাহ।

এ ছাড়াও জামিয়ার আসাতিযায়ে কেরামসহ দেশবরেণ্য উলামায়ে কেরামগণ আলোচনা করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ