মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসার শিক্ষকদের জন্য সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদরাসা শিক্ষা অধিদপ্তর মাদরাসার শিক্ষকদের প্রতি সতর্কবার্তা দিয়েছে, যাতে তারা এমপিওভুক্তি, পদোন্নতি ও সংশোধনসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অর্থ লেনদেনে প্রতারিত না হন।

রোববার (৫ অক্টোবর) অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদরাসা শাখার পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত সব কার্যক্রম একটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। এমপিওভুক্তকরণ, সংশোধন, পদোন্নতি বা অন্য যেকোনো প্রক্রিয়া সম্পূর্ণভাবে সরকারের নির্ধারিত বিধি অনুযায়ী এবং স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়ে থাকে। এ ধরনের কোনো কার্যক্রমে অবৈধ তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি অধিদপ্তরের কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা কোনো তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনে জড়ান, তাহলে তিনি প্রতারণার শিকার হতে পারেন। ফলে এমন লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের ‘নির্দেশক্রমে অনুরোধ’ জানানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন পদে এমপিওভুক্তি ও পদোন্নতির ক্ষেত্রে অনৈতিক লেনদেনের অভিযোগ উঠছে। অনেক শিক্ষক-কর্মচারী প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ অবস্থায় শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দেওয়া হলো, যা এই ধরনের প্রতারণা বন্ধে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, কোনো আর্থিক প্রলোভনে পা না দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন ও কার্যক্রম পরিচালনা করলেই যথাসময়ে ফল পাওয়া যাবে। অধিদফতরের কোনো কার্যক্রমে ‘ঘুষ বা দালালি’র সুযোগ নেই এবং থাকবে না, এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ