মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৮-২০ অক্টোবরের মধ্যে ঘোষণার সম্ভাবনা থাকলেও তা এগিয়ে আনার প্রস্তাব দেওয়া হবে। আগামী ১৬ অক্টোবরই ফল প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেন তারা। এদিন দুপুর আড়াইটার দিকে সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে তিনি একটি গণমাধ্যমকে বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ওইদিন একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী—লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ