মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কামিল পরীক্ষার ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে এক বছর মেয়াদি কামিলের (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষার ফলাফল আজ সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ করা হবে। 


ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, সোমবার কামিল মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। মাত্র ২০ দিনে আমরা ফল প্রকাশ করছি। আগে তিন মাস লাগতো সকল পরীক্ষার ফলাফল দিতো। এখন আমরা এই সময়টা কমিয়ে এনেছি।


ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে এক বছর মেয়াদি কামিলের (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষা শুরু হয় ২৪ আগস্ট। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলে।


সারাদেশের মোট ৪৯টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি বিষয়ে একবছর মেয়াদি (মাস্টার্স) পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার বিষয়গুলো হলো- আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ