শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

দাখিল নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচনি পরীক্ষার সময়সূচি সংশোধন করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

বুধবার (১৫ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশে দাখিল ২০২৬ সালের নির্বাচনি পরীক্ষার সময়সূচি সংশোধন করা হয়েছে। পরীক্ষার প্রস্তুতি ও ফল প্রকাশের সব কার্যক্রম বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।

নতুন সূচি অনুযায়ী, নির্বাচনি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর এবং চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। মোট ১২ দিনব্যাপী এ পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

বিজ্ঞপ্তির অনুলিপিটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের কাছেও পাঠানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ