শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

এবারের ফলাফল শতভাগ সঠিক: আন্তশিক্ষা বোর্ড চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের প্রকাশিত ফলাফল শতভাগ সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

আজ বৃহস্পতিবার ১৬ অক্টবর সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য করিনি। এটাই শতভাগ সঠিক রেজাল্ট। আমরা কাউকে বিশেষ বিবেচনায় পাস করাইনি, যে যা লিখেছে ফলাফল তাই হয়েছে। খাতা মূল্যায়নে এমনটাই হওয়া উচিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি বিষয়ে। বিগত ২১ বছরে সবচেয়ে খারাপ রেজাল্ট এটি। সর্বশেষ ২০০৪-৫ সেশনে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

চেয়ারম্যান বলেন, ‘শতভাগ পাসের প্রতিযোগিতায় আমাদের ছাত্র-ছাত্রীরা পদপিষ্ট হচ্ছে। এরপর আমরা শতভাগ পাসের প্রতিষ্ঠানের যে ক্যাটাগরি সেটি রাখব না। যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য শুভ কামনা, আগামীতে ভালো করবে।’

গত বিগত ৫ বছরে এবারই প্রথম পুর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে সে কারণে ফলাফল আশানুরূপ হয়নি বলেও জানান চেয়ারম্যান।

এ বছরের ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া রাজশাহীতে ৫৯ শতাংশ ৪০, যশোরে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এবারের এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে গড়ে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। তবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ