রফিকুল ইসলাম জসিম
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লঘাটি গ্রামের শিক্ষার্থী তামিম শাহরিয়ার ২০২৫ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবার, গ্রাম এবং মাদরাসার নাম উজ্জ্বল করেছেন। তিনি বর্তমানে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা-র শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগ থেকে এই সাফল্য অর্জন করেছেন।
তামিমের বাবা মরহুম আজির উদ্দিন, মা আছমা বেগম। শিক্ষাজীবন শুরু করেন ২য় শ্রেণী থেকে মাদ্রাসায়, যা তাকে শৈশব থেকেই মাদ্রাসা পড়ালেখাকে গুরুত্ব দেওয়ার অভ্যাস গড়ে দিয়েছে। তামিম জানিয়েছেন, মাদ্রাসায় নৈতিকতা, ধর্মীয় জ্ঞান এবং মানবিক গুণাবলীর শিক্ষা আমাকে সবদিক থেকে শক্তিশালী করেছে, যা জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।
প্রাথমিক শিক্ষা অর্জন করেন লঘাটি শাহ খাজা ফাতিরিয়া ইবতেদায়ী মাদরাসা, পরবর্তীতে ৫ম থেকে ৮à
