শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

১৪৩ দিনে কোরআনের হাফেজ ৯ বছরের আরফান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অভূতপূর্ব এক ইতিহাস গড়ে মাত্র ১৪৩ দিনে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের নয় বছরের মেধাবী শিক্ষার্থী মো. আরফান হোসাইন। এলাকায় তার এই অসাধারণ অর্জনে আনন্দের জোয়ার বইছে।

আরফান ইসলামপুর কামিল মাদ্রাসার কওমি বিভাগের ছাত্র। এর আগে তিনি কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসায় অধ্যয়ন করেছেন। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট আরফান পরিবারসহ পুরো এলাকাকে গর্বিত করেছেন।

আরফান হোসাইন হলেন কুচিয়ামোড়া গ্রামের বিশিষ্ট আলেম ও শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর)-এর দ্বিতীয় সন্তান। লাভু হুজুর বর্তমানে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া মিত্রপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুত্রের এই অর্জনে তিনি নিজেও আনন্দে আপ্লুত।

ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফখরুদ্দীন রাজি বলেন “১৪৩ দিনে কোরআন মুখস্থ করা আমাদের মাদ্রাসার ইতিহাসে এই প্রথম ঘটনা। হাফেজ মোহাম্মদ আরফান আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। কোরআন হেফজ করা প্রতিটি মুমিনের জন্য মহান ইবাদত ও সৌভাগ্যের বিষয়।”

তিনি আরও বলেন, “হজরত রাসুলুল্লাহ (সা.) কোরআন হিফজের প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন। এই ক্ষুদে হাফেজ সেই শিক্ষা বাস্তবে দেখিয়েছে।”

আরফানের এই কীর্তিতে তার পরিবার, শিক্ষক-সহপাঠী এবং গ্রামবাসীর মাঝে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। সবারই প্রত্যাশা—আরফান ভবিষ্যতে ইসলামি জ্ঞানচর্চার আলো ছড়িয়ে দেশ-জাতির জন্য আদর্শ হয়ে উঠবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ