মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের

জামেয়া দারুল মাআরিফে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের চলতি শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বাদ মাগরিব শিক্ষা পরিচালনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ ফুরকান হুসাইন ও মাওলানা হামেদ ফরিদের সঞ্চালনায় এবং শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার মুদীর (পরিচালক) ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ। এতে জামেয়ার সিনিয়র ও বিভাগীয় দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের ১ম পর্বে নবনিযুক্ত পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীলকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্বে সর্বস্তরের প্রতিটি ক্লাসে ১ম-২য়-৩য় স্থান অধিকারী ও মুমতাজ(A+) গ্রেডপ্রাপ্ত এবং সর্বোচ্চ মার্কপ্রাপ্তদের এওয়ার্ডসহ মোট ৩০০ শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ