মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মধুপুর মাদরাসায় বুখারির দরস দিলেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে সফররত পাকিস্তানের বিখ্যাত আলেম, পার্লামেন্টারিয়ান এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান মুন্সীগঞ্জের জামিয়া হালিমিয়া মধুপুরে বুখারি শরিফের দরস দিয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকালে তিনি ওই মাদরাসায় বুখারির দরস দেন। এ সময় ওই মাদরাসার শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের মাদরসার শিক্ষার্থীরা দরসে অংশ নেন। ছিলেন বিপুলসংখ্যক আলেমও।

এক সপ্তাহের সফরে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশে আসেন মাওলানা ফজলুর রহমান। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি প্রধান অতিথির ভাষণ দেন। আগামীকাল তার সিলেটে ফিলিস্তিন সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এছাগা তিনি গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফিদায়ে মিল্লাত কনফারেন্সে প্রধান অতিথির ভাষণ দেন। শুক্রবার আরজাবাদ মাদরাসায় জুমার খুতবা দেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ