মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের দুই পক্ষে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদরাসার হলে শনিবার (২২ নভেম্বর) রাতে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মাহফুজার রহমান জানান, সন্ধ্যার পর আলিয়া মাদরাসার হলে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাত ১১টা পর্যন্ত আলিয়া মাদরাসার আহত চারজন শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ