মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রামপুরা আল জান্নায় হাফেজা হওয়ার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলিফ বা থেকে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী হাজিপাড়া বউবাজার গলির আল জান্নাহ মহিলা মাদরাসা থেকে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে বলে জানিয়েছেন মাদরাসাটির মুহতামিম হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী আল জান্নাহ মহিলা মাদরাসায় প্লে-নার্সারি থেকে নাহবেমীর পর্যন্ত ইতোমধ্যেই চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনো হয়।মাদরাসাটি পরিদর্শন করেছেন দেশের বরেণ্য আলেম মালিবাগ জামিয়া শারইয়্যার শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আবদুল্লাহ ও জামেয়া কাসেম নানুতাবির শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আবদুল্লাহ হাফেজা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে বলেন, মেয়েদেরকেও ইসলাহী প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। দ্বীনী কথা শুনতে হবে। তারবিয়াহ নিতে হবে।

যে পরিবারে মা দ্বীনদার, আলেম হাফেজা হয় সে পরিবারে নূর চমকায় বলেও তিনি মন্তব্য করেন।

শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেছেন, আল জান্নাহ মহিলা মাদরাসা দ্বীনের একটি খুঁটি হয়ে অবিচল থাকুক। পরিশুদ্ধ কুরআন চর্চার এ প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন।

স্বল্প খরচে পড়ার সুযোগের কথা উল্লেখ করে হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, রাজধানীতে এখন সন্তানকে পড়াশোনা করাতেও প্রচুর অর্থের প্রয়োজন। আমরা নামমাত্র বেতনে কুরআন পড়ার সুযোগ করে দিয়েছি। সব শ্রেণি পেশার মানুষের সন্তানরা যাতে দ্বীনী শিক্ষা লাভ করতে পারে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ