শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

নূরানী বোর্ডের ফল প্রকাশ ও স্কলারশিপ ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি)-এর অধীনে পরিচালিত তৃতীয় শ্রেণির ১৯তম কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলাফল আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশ করা হবে। একই সঙ্গে তরুণদের জন্য ‘শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) স্কলারশিপ’-এরও ঘোষণা দেওয়া হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের প্রচার সম্পাদক হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি)-এর মোহাম্মদপুরের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। পাশাপাশি ১০০ তরুণের জন্য ১০ লাখ টাকা সমমূল্যের স্কলারশিপেরও ঘোষণা করা হবে। নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর দেশব্যাপী একযোগে এই সমাপনী পরীক্ষা শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে। এবারের পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ফলাফল প্রকাশ প্রসঙ্গে বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, ‘নিরক্ষরতা দূরীকরণ এবং প্রতিটি ঘরে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত (রহ.)-এর ইখলাস ও ত্যাগের ফসল এই বোর্ড আজ অবহেলিত জনগোষ্ঠীর কাছে কুরআন শিক্ষাকে সহজতর করেছে।’
তিনি আরও উল্লেখ করেন যে, নূরানী পদ্ধতির নিজস্ব সিলেবাসে বাংলা, ইংরেজি ও গণিতকে

বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষকদের মানোন্নয়নে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রসঙ্গত, শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) প্রতিষ্ঠিত এই বোর্ডটি দীর্ঘ দিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলেও শিশু শিক্ষায় অনন্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এই ধারার হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ