মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নূরানী বোর্ডের ফল প্রকাশ ও স্কলারশিপের ঘোষণা অনুষ্ঠান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তা’লিমুল কোরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি)-এর অধীনে পরিচালিত ৩য় শ্রেণির ১৯তম কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও ‘শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) স্কলারশিপ’ ঘোষণা অনুষ্ঠান শুরু হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি)-এর মোহাম্মদপুরের কেন্দ্রীয় কার্যালয়ে শায়খুল কুরআন মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। আনুষ্ঠানে ফলাফল প্রকাশের পাশাপাশি ১০০ তরুণের জন্য ১০ লক্ষ টাকা সমমূল্যের স্কলারশিপেরও ঘোষণা করা হবে। এ ছাড়া অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নূরানী তা’লিমুল কোরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর দেশব্যাপী ১০১২ টি কেন্দ্রে একযোগে এই সমাপনী পরীক্ষা শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে। এবারের পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের ৬৩,৫৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ফলাফল প্রকাশ প্রসঙ্গে বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, ‘নিরক্ষরতা দূরীকরণ এবং প্রতিটি ঘরে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত (রহ.)-এর ইখলাস ও ত্যাগের ফসল এই বোর্ড আজ অবহেলিত জনগোষ্ঠীর কাছে কুরআন শিক্ষাকে সহজতর করেছে।’

তিনি আরও উল্লেখ করেন যে, নূরানী পদ্ধতির নিজস্ব সিলেবাসে বাংলা, ইংরেজি ও গণিতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষকদের মানোন্নয়নে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) প্রতিষ্ঠিত এই বোর্ডটি দীর্ঘ দিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলেও শিশু শিক্ষায় অনন্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এই ধারার হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ