শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

ফাজিল পরীক্ষায় বই খুলে লেখার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি মাদরাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। 

উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসায় পরীক্ষায় শিক্ষার্থীরা বই খুলে উত্তরপত্রে লিখেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ওই ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

২ মিনিট ২৭ সেকেন্ড ও দেড় মিনিটের দুটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে পরীক্ষা চলছে। প্রায় প্রতিটি টেবিলের ওপর পরীক্ষার্থীদের সামনে বই আছে। সেই বই দেখে দেখে উত্তরপত্রে লিখছেন পরীক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল স্নাতক (অনার্স) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। গত রোববার প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে কক্ষের ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে ৪৪ জন পরীক্ষার্থী ছিলেন। তাঁরা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী। নিজ মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্র হওয়ায় শিক্ষকেরা বই খুলে পরীক্ষার উত্তরপত্রে লেখার সুযোগ করে দিয়েছেন বলে স্থানীয় মানুষের অভিযোগ রয়েছে। মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুস বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায়ের সুযোগ করে দেওয়া কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ অভিযোগ উঠেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ