শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন এবং বেফাক-হাইয়্যার পরীক্ষার সময়সূচি এগিয়ে আনায় এই সম্মেলন স্থগিত করা হয়েছে। 

ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ রজব ১৪৪৭ হিজরি মোতাবেক ২৫ ডিসেম্বর ২০২৫ ঈসায়ী রোজ বৃহস্পতিবার বেলা ১২:০০টায় জামিয়ার আসাতেযায়ে কেরামের উপস্থিতিতে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ-এর একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেফাক ও হাইয়ার পরীক্ষার পরিবর্তিত তারিখ দস্তারবন্দী সম্মেলনের নিকটবর্তী হওয়ায় এবং নির্বাচন প্রাক্কালে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জামিয়ার ফুযালাদের বর্ষভিত্তিক প্রতিনিধিবৃন্দ সম্মেলনের পূর্বঘোষিত তারিখ মুলতবি করার আবেদন জানায়। জামিয়ার আসাতেযায়ে কেরাম ফুযালাবৃন্দের আবেদনকে যৌক্তিক মনে করায় দস্তারবন্দী মহাসম্মেলনের পূর্বঘোষিত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ ঈসায়ী তারিখ আপাতত মুলতবি করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনশাআল্লাহ, পরিস্থিতি বিবেচনা করে পরামর্শসাপেক্ষে দ্রুততম সময়ে পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ