শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

চার ইসরাইলি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

144413_1আওয়ার ইসলাম ডেস্ক : দুই ফিলিস্তিনি বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার ইসরাইলি নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। বুধবার রাতে তেলআবিবে ঘটনাটি ঘটে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, জনপ্রিয় একটি শপিং ও রেস্তোরাঁ এলাকায় হঠাত করেই এলোপাতাড়ি গুলি চালানো হয়। এসময়ই হতাহতের ঘটনা ঘটে ।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর সদরদপ্তরের কাছের সারোনা মার্কেটের দুটি স্থানে এ হামলা চালানো হয়।

পুলিশ বলছে, বন্দুকধারীরা হেবরনের পশ্চিমতীরের নিকটবর্তী ফিলিস্তিনি গ্রাম ইয়াত্তার বাসিন্দা। হামলাকারী দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

গত বছর ইসরাইলিদের ওপর ক্ষুব্ধ ফিলিস্তিনিদের হামলার সংখ্যা বেড়ে যায়, যদিও সম্প্রতিক সময়ে তা আবার কমে আসছে। -বিবিসি অবলম্বনেে

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ