রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পাঁচদিনে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Bondhuk20160214024456বিশেষ প্রতিবেদক : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় সংঘর্ষ ও বন্দুক যুদ্ধে গত পাঁচ দিনে নিহত হয়েছে ১১ জন। এদের মধ্যে সন্দেহভাজন পাঁচ জেএমবি সদস্যও রয়েছেন।

এ দিকে শুক্রবার নড়াইল লোহাগড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়ায় শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের মকলেস হোসেনের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দিঘলিয়া দক্ষিণপাড়ায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলে রাকিবের লাশ পড়ে থাকতে দেখা যায়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এসআই মিজানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাকিবের নামে লোহাগড়া, নড়াইল ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ