মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মুসলিমবিদ্বেষীদের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

23632ফয়জুল আল আমীন : মার্কিন ইহুদি ধর্মগুরু মাইকেল লার্নার যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীতে মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণকারীদের সমালোচনা করেছেন। জনপ্রিয় মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজা অনুষ্ঠানে যোগ দিয়ে মুসলিম বিদ্বেষীদের প্রতি তিনি এই নিন্দা জানান।

জানাজা অনুষ্ঠানের বক্তব্যে লার্নার বলেন, ‘মোহাম্মদ আলীর জন্য আপনারা দোয়া করুন। যারা তার শোকে শোকাহত তাদের জন্য দোয়া করুন এবং পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য আপনারা দোয়া করুন।’ তিনি আরও বলেন, ‘আমরা সেসব রাজনীতিবিদ অথবা অন্য কাউকে সহ্য করবো না, যারা মুসলিমদের অবজ্ঞা করে এবং অল্প কয়েকজনের জন্য সব মুসলিমদের প্রতি দোষারোপ করে।’

মোহাম্মদ আলীর জানাজায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ম্যাগাজিন টিক্কুন’র সম্পাদক ও সেখানকার ইহুদি সম্প্রদায়ের ধর্মগুরু লার্নার জানান, তিনি যুক্তরাষ্ট্রের ইহুদিদের প্রতিনিধিত্ব করেন। এক সময় তারা আফ্রিকান-আমেরিকান আন্দোলনে তাদের প্রতি সংহতি জানিয়েছিলেন এবং এখন তারা সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছেন।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসন বন্ধে তাদের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন সরকারের প্রতিও আহ্বান জানান লার্নার। লার্নারের বক্তব্যটি সম্প্রচার করছিল মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। তবে তিনি বক্তব্য শুরুর ৩০ সেকেন্ড পরই তার সম্প্রচার বন্ধ করে দেয় গণমাধ্যমটি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ