মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মুসলিমরা বানাচ্ছে গির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan-flag-3dআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গোজরা অঞ্চলের একটি গ্রামে খৃষ্টান প্রতিবেশীদের জন্য চার্চ তৈরি করে দিচ্ছেন মুসলমানরা। গ্রামটির প্রায় সব অধিবাসী দরিদ্র কৃষক। সামান্য আয় থেকেই অর্থ জমিয়ে তারা তাদের খৃষ্টান প্রতিবেশীদের জন্য চার্চ তৈরি করে দেয়ার উদ্যোগ নিয়েছেন। সেই গ্রামে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে হৃদ্যতা, ও ভালোবাসার সম্পর্ক রয়েছে।

এলাকার মুসলমানরা ধর্মপ্রাণ। তাদের অনেকেই এখন নামাজের পর একবার ঘুরে আসেন চার্চ থেকে। দেখে আসেন নির্মাণ কাজ কতদূর অগ্রসর হলো। গ্রামে কোন চার্চ না থাকায় খৃস্টানরা মিলিত হয়ে প্রার্থনা করতে পারেন না। খ্রিস্টান প্রতিবেশীরা যাতে একসাথে মিলিত হয়ে প্রার্থনা করতে পারেন সে লক্ষ্যেই মুসলমান গ্রামবাসীদের এই চার্চ নির্মাণের উদ্যোগ।

এই গ্রামের খ্রিস্টান অধিবাসীদের জন্য আলাদা কোনও পাড়া নেই। তারা মুসলিম প্রতিবেশিদের সাথেই বাস করেন।

গ্রামের খ্রিস্টান অধিবাসীদের বক্তব্য অনুযায়ী জন্মের পর থেকেই তারা দেখে আসছেন সবাই এখানে একসাথে ভালোবাসা নিয়ে বসবাস করেন। এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের বিয়ে ও অন্য সামাজিক উৎসবে যোগ দেন।

সূত্র : বিবিসি

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ