মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মসজিদে নজরদারিরদাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

donald-trump-angry11 copyআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার আবারও মসজিদে নজরদারি এবং মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে রোববারের ভয়াবহ সন্ত্রাসী হামলার পরপর তিনি এ ধরনের বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার পরও তিনি তা থেকে সরে আসেননি। গতকাল তিনি আবার দাবিটির পুনরাবৃত্তি করলেন।

সমকামী ক্লাবে হামলার পর আটলান্টায় এক র‌্যালিতে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেছিলেন, ‘আমাদের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় তল্লাশি চালাতে হবে। কেননা এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের গোটা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে।’

এর আগে গত নভেম্বরেও ট্রাম্প যুক্তরাষ্ট্রের মসজিগুলোকে নজরদারির আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়ে সমালোচিত হয়েছিলেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ