শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বোরকা-নেকাব নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mideast-Egypt-Maria-C_Horo-635x357 copyআন্তর্জাতিক ডেস্ক : সংসদে আইন পাশ করে বোরকা ও নেকাব নিষিদ্ধ করলো ইউরোপের দেশ বুলগেরিয়া। এর আগে ফ্রান্স ও নেদারল্যান্ডে হিজাব ও নেকাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

এর আগে বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করে সাংসদদের মধ্যে ভোটের আয়োজন করা হয়। পার্লামেন্টে বিপুল জনসমর্থন পেয়ে বোরকা নেকাব নিষিদ্ধ সংক্রান্ত আইনটি পাশ হয়েছে। ১৮৮ সাংসদের মধ্যে ১৮০ জনই এই আইনের পক্ষে ভোট দিয়েছেন।

সব প্রাতিষ্ঠানিক কার্যালয়, প্রশাসনিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মতো জনসম্মুখেও এই আইন প্রয়োগ করা হবে।

এর আগে ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার পর ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসে নেকাব, হিজাব এবং যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা নিষিদ্ধ করা হয়। অন্যদিকে চলতি বছরের মে মাস থেকে স্কুল, হাসপাতাল ও গণপরিবহনে নেকাব পরার ওপর আংশিক নিষেধাজ্ঞা কার্যকর করেছে ডাচ সরকার। এই আইন অমান্য করলে দেশটিতে ৩শ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হয়।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ