মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

সেহরিতে মজাদার রুই মাছের কালিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rui-Maasসেহরির সময় একটু ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপি রাখতে পারেন। জেনে নিন কিভাবে তৈরি করবেন রুই মাছের কালিয়া।
উপকরণ
রুই মাছ এক কেজি, টমেটো আধা কেজি, পেঁয়াজ কুচি তিনটি, দারুচিনি এক টুকরা, হলুদ গুঁড়া দুই চা চামচ, মরিচ গুঁড়া এক টেবিল চামচ, লবঙ্গ দুই/তিনটি, রসুন চার কোয়া, আদা বাটা এক টেবিল চামচ, এলাচ তিনটি, তেল পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে মাছের টুকরার সঙ্গে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার পেঁয়াজ ও টমেটো আলাদা করে ব্লেন্ড করে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে মেরিনেট করা মাছ হালকা ভেজে নিন। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এখন এতে রসুন বাটা, আদা বাটা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এতে টমেটো পেস্ট দিয়ে নাড়তে থাকুন।
এরপর এতে ভাজা মাছগুলো দিয়ে অল্প আঁচে রান্না করুন। ২০ মিনিট পর ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিন। ধনেপাতা দিয়ে সাজিয়ে সেহরির সময় গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু রুই মাছের কালিয়া।
/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ