মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

হিজাব পরায় বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk6749f6ee4ac8z3y_800C450 copyআন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে দিল্লি পাবলিক স্কুল নামে বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার কারণে এক মুসলিম শিক্ষিকাকে বহিষ্কার করার খবর পাওয়া গেছে। জানা গেছে, ওই শিক্ষিকাকে হিজাব অথবা চাকরি যেকোনো একটিকে ছাড়তে বলা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২৯ বছর বয়সী ওই শিক্ষিকা ইস্তফা দেন।

এদিকে ওই বিজ্ঞানের শিক্ষিকার চাকরি বহাল করার দাবিতে শনিবার সংশ্লিষ্ট স্কুল চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ দেখায়। শুক্রবারও এ ঘটনায় ছাত্ররা ক্লাস বয়কট করে এবং ম্যানেজমেন্টকে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

শনিবার এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে। নির্দলীয় বিধায়ক শেখ আব্দুল রশিদ এ নিয়ে সোচ্চার হন। রাজ্যের শিক্ষামন্ত্রী নঈম আখতার বলেন, ‘আমরা একটি বহু-ধর্মীয়, বহু-সাংস্কৃতিক এবং সেক্যুলার দেশে বাস করি। যেখানে কাউকে এক বিশেষ ধরণের পোশাক পরতে বাধ্য করা যায় না।’
স্কুলে হিজাব নিষিদ্ধ হওয়ায় একে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন কাশ্মীরি নেতারা। হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি বলেন, ‘জম্মু-কাশ্মির একটি মুসলিম অধ্যুষিত রাজ্য। এখানে ইসলামিক পোশাক পরতে আপত্তি করার গুরুতর পরিণতি হতে পারে।’

 

আওয়ার  ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ