শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মার্কেটে নারী গোয়েন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

7ihDInJQMAUY copyআওয়ার ইসলাম ডেস্ক : ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধে এবার ঈদ বাজারে ছদ্মবেশে মাঠে থাকবে নারী গোয়েন্দা পুলিশ। ব্যস্ততম বিপণিবিতানগুলোতে অপরাধী শনাক্ত করতে কাজ করবেন তারা। পুলিশের অন্য সদস্যরা তাদের সহযোগিতা করবেন ।

এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মাহাবুবে আলম বলেন, উৎসব-পার্বণে শপিংমল ও শৌখিন স্থানগুলোতে আমাদের চৌকস নারী গোয়েন্দারা মাঠে থাকেন। এতে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গোয়েন্দা তথ্য ঠিকমতো পাওয়া যায়। দুর্বৃত্তরা নারী সদস্যদের দেখে পুলিশের সদস্য হিসেবে অনুমান করতে পারে না।
ঈদের সময় প্রচুর মানুষ বাজার করতে আসেন। টাকার লেনদেন বাড়ে। শপিংমলগুলো ব্যস্ত হয়ে উঠে। এই সময়টাতে দুর্বৃত্তরা সক্রিয় হয়ে ওঠে। ছিনতাই ও ইভটিজিংয়ের ঘটনা ব্যাপকহারে ঘটে। ঈদের আগের এই ইভটিজিং ও ছিনতাই রোধে ডিবি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয়েছে। ওই কৌশলের অংশ হিসাবে নারী গোয়েন্দা পুলিশ সদস্যদের মাঠে নামানো হয়েছে। মার্কেটের ক্লোজ সার্কিট ক্যামেরায় প্রধান মনিটরে বসে পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। ক্যামেরায় কোনো যুবককে সন্দেহ হলে তার পিছনে ওই নারী গোয়েন্দাদের লাগিয়ে দেয়া হবে। পুলিশ জানিয়েছে এমন ব্যবস্থা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও করা হয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ