মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1411947717296_Image_galleryImage_British_Prime_Minister_Da copyআন্তর্জাতিক ডেস্ক : গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাবার ফলাফল আসার পরিপ্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

গণভোটের ফলাফল প্রকাশিত হবার পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এজন্য তিনমাস সময় নিয়েছেন তিনি। ক্যামেরন বলেন, ব্রিটেনের নতুন একজন প্রধানমন্ত্রী দরকার।

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে জোর প্রচারণা চালিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার বিপক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ এবং পক্ষে ভোট পড়েছে ৪৮ শতাংশ।

সাম্প্রতিক সময়ের অন্য যেকোন নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে।

এই গণভোটকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ