মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

‘নবী সা. ই সেরা যোগী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

murali_manohar_আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু ধর্মরীতি অনুযায়ী পরিচালিত ইয়োগা পালন নিয়ে চলছে বিভিন্ন দেশে নানান আলোচনা, নানা বিতর্ক। মুসলিম এবং খ্রিষ্টানরা হিন্দু ধর্মীয় রীতিতে এবং সূর্যপূজার শ্লোক আওড়িয়ে ইয়োগার ভজন জপবেন না। অন্যদিকে ইয়োগার নানা উপকারিতার বর্ণনা বয়ান করে ভারতীয় এবং ভারতপন্থী মিডিয়া জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এত এত উপকারিতার কথা শুনে অনেকে ভাবছেন করবেন কিনা? আবার অনেকে হয়তো করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হলেও মনে মনে আফসোস করছেন, আহা যদি এত উপকারি একটা কাজ করতে পারতাম!

এরকমের মুসলমানদের জন্য একটা ভাল খবর হতে পারে ইয়োগা বিশেষজ্ঞ হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপিরই বর্ষীয়ান নেতা মুরলি মনোহর যোশীর একটি মন্তব্য।
তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ইয়োগা বিষয়ক এক অনুষ্ঠানে ইয়োগার প্রশংসা করতে গিয়েই নিম্নোক্ত কথা গুলো বলেছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

যোশী বলেন, “আমাদের মুসলিম ভাইয়েরা দৈনিক পাঁচবার ইয়োগা করেন। নামাজ হচ্ছে সেরা ইয়োগা। এ কারণে আমি মনে করি মুহাম্মদ সাহেব (স.) ছিলেন শ্রেষ্ঠ যোগী। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করার বিষয়টি ইয়োগার সাথে সংযোগ করে দিয়েছেন। এরচেয়ে ভালভাবে এটা করা যেত না।”

এরপর হিন্দুদের প্রচলিত ইয়োগার প্রশংসা করে যোশী বলেন, ‘ইয়োগা প্রাক্টিস করলে সমাজে ধর্ষণের মতো অপরাধ একেবারে শেষ হয়ে যাবে বলছি না, তবে আমি বিশ্বাস করি অনেক কমে যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়ার

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ