শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

২য় গণভোটের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

uk-euআন্তর্জাতিক ডেস্ক : বৃটেনকে ইইউমুক্ত করার ভোটের পর এবার দ্বিতীয় ভোটের দাবি জানাচ্ছে দেশটির সচেতন লোকেরা। বৃহস্পতিবার বৃটেনবাসী নিজেদের দেশকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) না রাখতেই বেশি ভোট দেন। যার ফলে বৃটেনকে ইইউ থেকে আলাদা হওয়ার বিকল্প পথ নেই। তবে এ ঘটনার পর নতুন করে সমস্যা তৈরি হলে দ্বিতীয় বার ভোটের দাবি জানায় তারা।

দ্বিতীয়বার ভোটের আবেদন জানিয়ে খোলা একটি পিটিশনে এ পর্যন্ত স্বাক্ষর করেছে ১০ লাখেরও বেশি মানুষ। নিবার সকাল পর্যন্ত এই সংখ্যা ছিল সাড়ে ৭ লাখ। তাদের ধারণা, আবার একটি রেফারেন্ডাম হলে ইইউতে থাকার পক্ষেই রায় দেবে ব্রিটিশরা।

শুক্রবার ভোটের রায় ঘোষণা হওয়ার পর থেকেই মুদ্রাবাজারে শুরু হয়েছে পাউন্ডের দরপতন। ইইউতে না থাকার পক্ষে রায় দেয়া অনেক ব্রিটিশই এখন চাচ্ছে তাদের রায় পাল্টে দিতে।

স্বাক্ষরদাতারা ব্রিটিশ সরকারের কাছে আহ্বান জানিয়ে বলছে, ইইরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে বা সংস্থাটিতে থাকার পক্ষে যদি ৬০ শতাংশের কম মানুষ রায় দেয় এবং মোট ভোটার যদি ৭৫ শতাংশের কম হয় তবে দ্বিতীয় একটি গণভোট আহ্বান করতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন ইস্যুতে বৃহস্পতিবারের গণভোটে দেখা যায়, ৪৮ শতাংশ ব্রিটিশ ইইউতে থাকার পক্ষে রায় দিয়েছে। আর ৫২ শতাংশ ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছে। ওই গণভোটে ভোট পড়েছে ৭২ শতাংশ। এরপরই অনলাইনে পিটিশনটি খোলা হয়। শনিবার সকাল পর্যন্ত ওই অনলাইন পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাক্ষরদাতারা বেশিরভাগই লন্ডন, ব্রাইটন, অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং ম্যানচেস্টার অঞ্চলের বাসিন্দা।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ